News71.com
 Bangladesh
 28 Nov 17, 10:56 AM
 146           
 0
 28 Nov 17, 10:56 AM

আগামী ৩০ নভেম্বর থেকে সার্ক সাংস্কৃতিক উৎসব শুরু।

আগামী ৩০ নভেম্বর থেকে সার্ক সাংস্কৃতিক উৎসব শুরু।


নিউজ ডেস্কঃ সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে চার দিনব্যাপী সার্ক হস্তশিল্প প্রদর্শনী, কর্মশালা ও ঐতিহ্যবাহী নৃত্য উৎসবের আয়োজন করা হয়েছে।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সার্ক কালচারাল সেন্টারের যৌথ পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করেছে।আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সার্ক দেশগুলোর এ আয়োজন শিল্পকলা একাডেমির চিত্রশালা ও জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে। দর্শনার্থীদের জন্য হস্তশিল্প প্রদর্শনীর গ্যালারি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং নৃত্য উৎসব বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন