News71.com
 Bangladesh
 29 Nov 17, 06:20 AM
 147           
 0
 29 Nov 17, 06:20 AM

প্রশাসনে চার কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।  

প্রশাসনে চার কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।   

নিউজ ডেস্কঃ প্রশাসনে চার কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।এ চার অতিরিক্ত সচিব ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পর তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর অপর আদেশে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।


পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অপরূপ চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মোফাজ্জেল হোসেন এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন