News71.com
 Bangladesh
 29 Nov 17, 10:25 AM
 135           
 0
 29 Nov 17, 10:25 AM

ভুমিমন্ত্রী পূত্র তমালের বিরুদ্ধে ৪ সাংবাদিককে মারধরের অভিযোগ।।

ভুমিমন্ত্রী পূত্র তমালের বিরুদ্ধে ৪ সাংবাদিককে মারধরের অভিযোগ।।


নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল ও তার সমর্থকদের বিরুদ্ধে চার সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তারা ল্যাপটপ ও ক্যামেরা ভাঙচুর করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ সমাবেশ করেন পাবনায় কর্মরত সাংবাদিকরা। আহতরা হলেন- সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম জয়,ডিবিসি নিউজের পাবনা প্রতিনিধি পার্থ হাসান ও ক্যামেরা পার্সন মিলন হোসেন।

আহত সাংবাদিকরা জানান,আজ বুধবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সম্পাদক রবিউল আলম বুদুর প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর ও হামলার দৃশ্য ভিডিও ক্যামেরা ধারণ করার সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে তাদের আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন,ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে অভিযোগ পাইনি। তথ্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন