
আন্তর্জাতিক ডেস্কঃ খুনের কৌশল বদলাচ্ছে জঙ্গিরা। গুলি করে বা গলা কেটে নয়,পটাশিয়াম সায়নায়েড ইনজেকশন দিয়ে খুনের নতুন ছক কষছে আল কায়দা,আনসারুল্লার মতো জঙ্গি সংগঠনগুলি। ভারত-নেপাল সীমান্ত থেকে আটক আনসারুল্লা সংগঠনের জঙ্গি সদস্য সন্দেহে আটক ওমর ফারুক ওরফে মহম্মদ আফতাব খান ওরফে মাহি-কে জেরা করে এই তথ্য পাওয়া গেছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় ভারত-নেপাল সীমান্তের কাছে পানিট্যাঙ্কি থেকে ফারুককে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ভারতের আধার কার্ড,পশ্চিমবঙ্গের মানচিত্র,কাশ্মীরের বিভিন্ন জায়গার ছবি ও বিস্ফোরক তৈরির বই। এরপর কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)’এর গোয়েন্দারা রাতভর জেরা করে ফারুককে। গতকাল বুধবার দুপুরে লকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত ফারুককে পুলিশি রিমান্ডের নির্দেশ দেয় আদালত।