News71.com
 Bangladesh
 30 Nov 17, 12:23 PM
 148           
 0
 30 Nov 17, 12:23 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান/পাস) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।আগামীকাল ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাতটি কলেজে এই ইউনিটে ১৬ হাজার ৯০০ আসনের বিপরীতে আবেদন করেছে ২৩ হাজার ৭০৪ জন। বিজ্ঞান ও বাণিজ্য ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ ও ৯ ডিসেম্বর।

মোট ৯টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন