News71.com
 Bangladesh
 30 Nov 17, 11:20 AM
 137           
 0
 30 Nov 17, 11:20 AM

মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সরকারি গাড়ি সরবরাহের তাগাদা সংসদীয় কমিটির।।

মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সরকারি গাড়ি সরবরাহের তাগাদা সংসদীয় কমিটির।।


নিউজ ডেস্কঃ উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় সরকারি গাড়ি সরবরাহের তাগাদা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ করে ইউএনও,পুলিশ ও ভূমি অফিসে প্রয়োজনীয় যানবাহন দ্রুত পৌঁছাতে মন্ত্রণালয়কে উদ্যোগী হওয়ার সুপারিশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় কমিটির ২৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিতে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মুস্তফা লুৎফুল্লাহ, খোরশেদ আরা হক ও জয়া সেনগুপ্তা। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ, মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সরকারি কর্মচারি আইন-২০১৫ এবং সরকারি যানবাহন অধিদপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় মাধ্যমিক পর্যায়ে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়েছে। এর আগে বৈঠকের শুরুতে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন