
নিউজ ডেস্কঃ কম্বোডিয়ার রাজধানী নমপেনের প্রধান সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি জানান, বাংলাদেশের বারিধারার কূটনৈতিক এলাকার পার্ক রোড টির নামও কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে করা হবে।প্রধানমন্ত্রীর কম্বোডিয়ার সফর নিয়ে আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী এই দেশটি সফরে যাচ্ছেন।এই সফরে কম্বোডিয়ার রাজধানী নমপেনের প্রধান সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা সড়কটি শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।