News71.com
 Bangladesh
 01 Dec 17, 12:05 PM
 128           
 0
 01 Dec 17, 12:05 PM

পুরোনো সকল রোহিঙ্গাদেরও বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হবে।।

পুরোনো সকল রোহিঙ্গাদেরও বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হবে।।

নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন শুরু হয়েছে অনেক আগে থেকেই। ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত যারা এসেছে তাদের পাশাপাশি পুরোনো রোহিঙ্গাদেরও বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নতুন-পুরোনো মিলিয়ে ৭ লাখ ১৫ হাজার ১০৩ জন জন রোহিঙ্গাকে নিবন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৭টি কেন্দ্রে মোট ১২ হাজার ৭০৬ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। প্রতিদিনই গড়ে ১০ থেকে ১৫ হাজার রোহিঙ্গাকে নিবন্ধন করা হচ্ছে।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৮ লাখ ৩৯ হাজার ৭৬০ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন