News71.com
 Bangladesh
 01 Dec 17, 12:23 PM
 150           
 0
 01 Dec 17, 12:23 PM

বিজয়ের_মাস_ডিসেম্বর

বিজয়ের_মাস_ডিসেম্বর

নিউজ ডেস্কঃ জাতি যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বিজয়ের মাস উদযাপনের লক্ষ্যে মাসব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে। আজ থেকে বিজয়ের মাস ডিসেম্বর শুরু হচ্ছে। ছেচল্লিশ বছর আগে ১৯৭১ সালের এ দিনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়। পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং ত্রিশ লাখ শহীদের জীবনোৎসর্গ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ শুরু করে তার পথচলা।বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্যদিয়ে বাঙ্গালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক রাজনৈতিক স্বপ্ন সাধ পূরণ হয় এ মাসে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় এ মাসের ১৬ ডিসেম্বর অর্জিত হয়। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখন্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, নয় মাসব্যাপি এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ দিনে।

মহান এ বিজয়ের মাস উদযাপনে জাতীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি নেয়া হয়েছে। বিজয়ের মাসের প্রথম দিনেই বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচির মধ্যে আছে বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে সমাবেশ মানববন্ধন, বিজয় র্যা লি ,মুক্তিযোদ্ধা কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ইত্যাদি। মাসের ১ তারিখ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলতে থাকবে।বিজয়ের মাসের প্রথম দিনকে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১‘মুক্তিযোদ্ধা দিবস হিসাবে উদযাপন করবে। এ উপলক্ষে আজ সকাল ৯ টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবি স্মৃতি সৌধে অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ৩ ডিসেম্বর বিজয় র্যাালি অনুষ্ঠিত হবে। কর্মসূচি অনুযায়ী বিজয়র্যায়লিতে অংশ গ্রহণের জন্য এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হবে। সেখান থেকে সকাল ১১টায় ‘বিজয় র্যােলি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে। মুক্তিযুদ্ধ জাদুঘর বিজয় দিবস উপলক্ষে সাত দিনব্যাপি কর্মসূচি গ্রহন করেছে। আগামী ১০ ডিসেম্বর থেকে এ কর্মসূচি শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন