News71.com
 Bangladesh
 02 Dec 17, 12:00 PM
 134           
 0
 02 Dec 17, 12:00 PM

পার্বত্য এলাকায় শান্তি আছে বলেই উন্নয়ন হচ্ছে ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পার্বত্য এলাকায় শান্তি আছে বলেই উন্নয়ন হচ্ছে ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা


নিউজ ডেস্ক : পার্বত্য শান্তি চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে বলেই সেখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। সরকার উন্নয়নমূলক কার্যক্রম চালাতে পারছে। রাস্তাঘাট গড়ে উঠেছে। সুষম উন্নয়নের অংশীদার হয়েছে পার্বত্য জনপদের বাসিন্দারা। আজ শুক্রবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে শান্তি চুক্তির দু’দশক পূর্তি অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য শান্তি চুক্তির সিংহভাগই বাস্তবায়ন হয়েছে। বিশ্বের আর কোথাও এতো দ্রুত এভাবে চুক্তি বাস্তবায়ন হয়েছে কি না, আমার জানা নেই। চুক্তির ৭২ শর্তের মধ্যে ৪৮টিই বাস্তবায়ন হয়ে গেছে। চুক্তির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি ভূমি বিরোধ, সেই জটিলতাও শিগগির সমাধান হবে।এক্ষেত্রে পার্বত্যাঞ্চলের বাসিন্দাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন সরকারপ্রধান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন