News71.com
 Bangladesh
 02 Dec 17, 02:30 AM
 159           
 0
 02 Dec 17, 02:30 AM

দীর্ঘ ২৭ বছর পর মাগুরা শিল্পকলা একাডেমির নতুন কমিটি নির্বাচিত।।

দীর্ঘ ২৭ বছর পর মাগুরা শিল্পকলা একাডেমির নতুন কমিটি নির্বাচিত।।

নিউজ ডেস্কঃ দীর্ঘ ২৭ বছর পর মাগুরা জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে ১০টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কর্মকর্তারা নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম টগর। এছাড়া সহ-সভাপতি পদে শামীম আহম্মেদ খান,আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক পদে বিশ্বজিৎ চক্রবর্তী, শরীফ মিজানুর রহমান এবং শুকুর আল মামুন মাজহারুল হক লিপু, বিপুল কুমার পাল,এ্যাডভোকেট মোখলেছুর রহমান ও শফিকুল ইসলাম নির্বাহী সদস্য নির্বাচিত হন।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে আজ এ ফলাফল ঘোষণা করেন। উল্লেখ্য,১৯৯০ সালে মাগুরা জেলা শিল্পকলা একাডেমির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হবার পর থেকে নানা জটিলতায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন