News71.com
 Bangladesh
 02 Dec 17, 06:35 AM
 180           
 0
 02 Dec 17, 06:35 AM

আগামীকাল সবচেয়ে বড় চাঁদ উঠবে আকাশে।

আগামীকাল সবচেয়ে বড় চাঁদ উঠবে আকাশে।

নিউজ ডেস্কঃ আগামীকাল রবিবার ফের একবার বিরল ঘটনা ঘটতে যাচ্ছে। ফের রাতের আকাশে দেখা যেতে পারে সবচেয়ে বড় চাঁদের।যা সুপারমুন হিসাবে পরিচিত।আর সেটাই দেখা যাবে রবিবার রাতের আকাশে।সুপার মুন অন্য দিনের চাঁদের তুলনায় আলাদা।স্বাভাবিকের থেকে অনেক বড় দেখাবে চাঁদকে।মহাকাশ গবেষকরা বলছেন, স্বাভাবিক অবস্থা থেকে প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে চাঁদকে। একইসঙ্গে, চাঁদকে আরও উজ্জ্বল গোলাকার থালার মত দেখতে লাগবে। সুপারমুন দশায় চাঁদের ঔজ্জ্বল্যের পরিমাণ বেড়ে যায় প্রায় ৩০ শতাংশ। চলতি বছরে এটাই প্রথম ও শেষ সুপারমুন।এর আগে শেষবার সুপারমুন দেখা গিয়েছিল ২০১৬ সালের ১২ ডিসেম্বর। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন