News71.com
 Bangladesh
 02 Dec 17, 11:21 AM
 137           
 0
 02 Dec 17, 11:21 AM

তরুণদের আগের মত মাদকের প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করা যায় না।। জুনাইদ আহমেদ পলক

তরুণদের আগের মত মাদকের প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করা যায় না।। জুনাইদ আহমেদ পলক

 


নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অতীতের সরকারের মতো তরুণদের আর মাদক ও কালো টাকার প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করা যায় না, তারা প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে অনলাইনে আউটসোর্সিংসহ নিজেকে আত্মনির্ভরশীল করতে এখন ব্যস্ত সময় অতিক্রম করছে। আয় করে আত্মনির্ভরশীল হচ্ছে।সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আজ শনিবার যুব উন্নয়ন অধিদফতরের ন্যাশনাল সার্ভিস কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে তিন মাসের প্রশিক্ষণ সমাপনী শেষে ৫৩৯ যুব ও যুবার প্রত্যেককে সঞ্চয় তহবিলের ৪৮ হাজার টাকার চেক এবং প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত এদেশের তরুণরাই বিশ্ব জয় করবে। এই লক্ষ্যে তাদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ ও বিশ্বমানের প্রশিক্ষণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলায় জেলায় আইসিটি পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ করছে সরকার। তিনি তরুণদের এসব প্লাটফর্ম ব্যবহার করে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন