News71.com
 Bangladesh
 03 Dec 17, 12:11 PM
 148           
 0
 03 Dec 17, 12:11 PM

বঙ্গভবনে বিচারপতিদের সম্মানে নৈশভোজের আয়োজন

বঙ্গভবনে বিচারপতিদের সম্মানে নৈশভোজের আয়োজন

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওহাহ্হাব মিঞা ও সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং জেলা জজদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন।আজ রবিবার সন্ধ্যে সাড়ে ৭টায় বঙ্গভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়েছে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়। চিঠিতে বিচারপতি ও জেলা জজের সমপর্যায়ের কর্মকর্তাদের ওই নৈশভোজে অংশগ্রহণে সন্ধা ৭টা ১৫ মিনিটের মধ্যে উপস্থিত হতে অনুরোধ জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন