News71.com
 Bangladesh
 04 Dec 17, 11:56 AM
 167           
 0
 04 Dec 17, 11:56 AM

এমপি শওকত চৌধুরীর জামিন বহাল রাখতে ৫ কোটি টাকার শর্ত দিয়েছেন হাইকোর্ট।।

এমপি শওকত চৌধুরীর জামিন বহাল রাখতে ৫ কোটি টাকার শর্ত দিয়েছেন হাইকোর্ট।।

নিউজ ডেস্কঃ ঋণ জালিয়াতির মামলায় নীলফামারী-৪ আসনে সংসদ সদস্য মো. শওকত চৌধুরীর জামিন বহাল রাখতে আগামী দুই মাসের মধ্যে ৫ কোটি টাকা ব্যাংকে জমা দেওয়ার শর্ত দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার সকালে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে,এ বিষয়ে জারি করা রুল শুনানি শেষে গত ২২ অক্টোবর ৫০ দিনের মধ্যে ২৫ কোটি টাকা ঋণদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কমার্স ব্যাংকে জমা দেওয়ার দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অন্যথায় এমপি মো. শওকত চৌধুরীর জামিন বাতিল হবে বলে আদেশ দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিলেন শওকত চৌধুরী। সেই আপিলের শুনানি শেষ আজ সোমবার আগামী দুই মাসের মধ্যে ৫ কোটি টাকার ঋণ পরিশোধের নির্দেশ দিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন