News71.com
 Bangladesh
 04 Dec 17, 11:46 AM
 150           
 0
 04 Dec 17, 11:46 AM

মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বসুন্ধরা সিমেন্ট বোঝাই কার্গো ট্রলার ডুবি।।

মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বসুন্ধরা সিমেন্ট বোঝাই কার্গো ট্রলার ডুবি।।


নিউজ ডেস্কঃ চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বসুন্ধরা সিমেন্টবাহী একটি কার্গো ট্রলার ডুবে গেছে। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকার তিন নদী মোহনায় এই দুর্ঘটনা ঘটে। বসুন্ধরা সিমেন্টের চাঁদপুর টেরিটরি সেলস একজিকিউটিভ জালালউদ্দিন সরকার জানান,নারায়ণগঞ্জের মদনগঞ্জ ফ্যাক্টরি থেকে দুইহাজার বস্তা সিমেন্ট নিয়ে কার্গো ট্রলারটি চাঁদপুরে ফিরছিল। এটি সন্ধ্যা সাতটার দিকে শহরের মেঘনার তিন নদীর মোহনায় পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী এমভি গ্রীণ লাইন-৩ বিপরীত থেকে সরাসরি ধাক্কা দেয়। এতে মুহুর্তের মধ্যে সিমেন্ট বোঝাই কার্গো ট্রলারটি ডুবে যায়। এই ঘটনায় চালক রুহুল আমিনসহ ট্রলারের অপর দুইজন সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। এদিকে,এই ঘটনায় বসুন্ধরা সিমেন্ট কর্তৃপক্ষ চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন