News71.com
 Bangladesh
 06 Dec 17, 06:18 AM
 161           
 0
 06 Dec 17, 06:18 AM

দেশে আগাম নির্বাচনের কোন সম্ভাবনা নেই ।। ওবায়দুল কাদের

দেশে আগাম নির্বাচনের কোন সম্ভাবনা নেই ।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ দেশে আগাম জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্ভাবনা ও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।দেশে আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন,আগাম নির্বাচনের কোনো সম্ভাবনাও নেই, পরিকল্পনাও নেই। আমি বলেছি, নির্বাচন যদি একমাস পরেও হয় আমরা প্রস্তুত। আমি বলেছি, নির্বাচন যদি তিন মাস পরেও হয় আমরা প্রস্তুত।


তিনি বলেন, তবে যথাযথ সময়ের আগে নির্বাচন হবে এমন কোন পরিকল্পনা এখনও সরকারের নেই। আমরা দলীয়ভাবেও সেই চিন্তা-ভাবনা করছি না। তবে সবসময় জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি আমাদের আছে।ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচনের জন্য আওয়ামী লীগের মধ্য থেকে ও এমনকি দলের বাইরে থেকে প্রার্থী মনোনয়নের চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন