News71.com
 Bangladesh
 07 Dec 17, 05:45 AM
 182           
 0
 07 Dec 17, 05:45 AM

আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে বাগানের সেরা ফুলটাই পছন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে বাগানের সেরা ফুলটাই পছন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

নিউজ ডেস্কঃ আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে বাগানের সেরা ফুলটাই বেছে নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমাদের কোনো প্রার্থী ডেঞ্জার অবস্থানে নেই। প্রার্থী হতে চাওয়া দোষের কিছু নয় বরং রাজনৈতিক অধিকার।শত ফুল ফুটুক,তবে ভালো ফুলটাই আমরা নির্বাচনের জন্য বেছে নেব।কম্বোডিয়া সফর শেষে দেশে ফিরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।


আগাম নির্বাচন আয়োজনের ব্যাপারে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন সিইসি। এমতাবস্থায় আগাম নির্বাচনের ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাওয়া হলে সেই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পার্লামেন্টারি সিস্টেমে যে কোনো সময় নির্বাচন দেয়া যায়। তবে এমন কোনো দৈন্যদশায় পড়িনি, বা সমস্যায় পড়িনি যে, এখনই নির্বাচন দিতে হবে। তবে আমাদের উন্নয়নের ধারা আমরা অব্যাহত রেখেছি। উন্নয়নের কাজগুলো আমরা দ্রুত এগিয়ে নিতে চাই।


আমরা না থাকলে উন্নয়নের যে কি দশা হয় তা আপনারা দেখেছেন। ৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত যেগুলো আমরা করেছিলাম, যেগুলো বাকি ছিল সেগুলো আর সচল থাকেনি। উন্নয়নের সে ধারা অব্যাহত রাখেনি। ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যে আমরা যে উন্নয়ন করেছি তা চ্যালেঞ্জ করে বলতে পারি অন্য কোনো সরকার করতে পারে নাই। বিশ্বব্যাংকের যে দুর্নীতির যে অভিযোগ তা চ্যালেঞ্জ করার মতো সৎসাহস আমরাই দেখিয়েছি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন