News71.com
 Bangladesh
 07 Dec 17, 10:32 AM
 117           
 0
 07 Dec 17, 10:32 AM

জনগনের ভোটে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে।। বঙ্গবন্ধু’র ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি

জনগনের ভোটে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে।। বঙ্গবন্ধু’র ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্য অটুট থাকলে জনগনের ভোটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারো বিজয়ী হবে। এজন্য জনপ্রতিধিদের দলীয় নেতাকর্মীরদের কাছে যেতে হবে। সকল বিভেদ ভুলে আওয়ামী লীগের পতাকা তলে সবাইকে এক হতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ২০০১ সালের অবস্থার পুনরাবৃত্তি ঘটবে। দলীয় নেতাকর্মীরা কেউই ভালো থাকবেন না। দেশ ও দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা বন্ধ হয়ে যাবে। আজ রাতে বাগেরহাট সার্কিট হাউসে বাগেরহাট জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যেশে বক্ত্যব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অমলে পদ্মা সেতু, খুলনা-মোংলা রেলপথ,খানজাহান বিমান বন্দর, মোংলা বন্দরের আধুনিকায়ণ, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, মোংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। দেশের এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান নিয়ে জনগণের ঘরে-ঘরে দলীয় নেতাকর্মীদের যেতে হবে। এসময়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি,সংরক্ষিত মহিলা এমপি হ্যাপি বড়াল,বাগেরহাট পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক খান হাবিবুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথমে এমপি শেখ হেলাল উদ্দিন শহরতলীতে হযরত খানজাহান (র.) দরগা শরীফে এসে পৌঁছালে বাগেরহাট পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান,জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় তাকে স্বাগত জানান। হযরত খানজাহান (র.) মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ শেষে এমপি হেলালকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মটরসাইকেল শোভাযাত্র সহকারে সার্কিট হাউসে নিয়ে আসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন