News71.com
 Bangladesh
 07 Dec 17, 10:41 AM
 149           
 0
 07 Dec 17, 10:41 AM

পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে।।নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে।।নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

নিউজ ডেস্কঃ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন,আগামীতে পাটুরিয়া-দৌলতদিয়ায় নদীর উপর দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে। আজ বৃহস্পতিবার রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে জেলা পরিষদের রেস্ট হাউজ প্রাঙ্গণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে সুষ্ঠু ও নিরাপদ গাড়ি পারাপারের লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন,পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সুষ্ঠুভাবে চলাচলের ক্ষেত্রে সরকার আন্তরিক। ফেরিতে যাত্রী ও মালামাল পরিবহনের লক্ষ্যে সরকার ফেরি নির্মাণে গুরুত্ব দিচ্ছে। স্বাধীনতার ৩৮ বছর পর সরকারের গত মেয়াদে ১৭টি ফেরি নির্মাণ করা হয়েছে,বর্তমান মেয়াদে আরো ১২টি ফেরি নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্ত্রী বলেন,দৌলতদিয়ায় ফেরি ও লঞ্চঘাট উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। যাত্রী ও মালামাল পরিবহনে সরকার অধিক গুরুত্ব দিচ্ছে। দৌলতদিয়ায় অবৈধ চাঁদাবাজি বন্ধে তিনি মালিক, শ্রমিক, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন। শাজাহান খান বলেন,রাজবাড়ীর রাখালগাছি-মানিকগঞ্জের আরিচার মধ্যে নতুন ফেরিরুট চালু করা হবে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলসহ অন্যান্য স্থানে আরো ৮ থেকে ১০টি নতুন ফেরিরুট চালু করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন