News71.com
 Bangladesh
 07 Dec 17, 11:24 AM
 194           
 0
 07 Dec 17, 11:24 AM

কৃষি সম্প্রসারণ অধিদফতরের নিয়োগ পরীক্ষা স্থগিত।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের নিয়োগ পরীক্ষা স্থগিত।


নিউজ ডেস্কঃ বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের ৮ এবং ৯ ডিসেম্বরের নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। কেন পরীক্ষা স্থগিত করা হলো এ ব্যাপারে কোন কারণ জানা যায়নি।তবে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত কৃষি সম্প্রসারণ অধিদফতরের আগামী ০৮/১২/২০১৭ তারিখের প্লাম্বিং মিস্ত্রি, স্প্রেয়ার মেকানিক, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী/অফিস গার্ড, ফার্মওলেবার, বাবুর্চি (কুক) ও ০৯/১২/২০১৭ তারিখের ক্যাশিয়ার ও ড্রাইভার পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা স্থগিত করা হলো।কৃষি সম্প্রসারণ অধিদফতরের একটি সূত্র জানায়, উল্লেখিত পোস্টে চাকরি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে রিট হওয়ায় কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন