News71.com
 Bangladesh
 08 Dec 17, 11:31 AM
 173           
 0
 08 Dec 17, 11:31 AM

শীতের সবজিতে বাজার সয়লাব ।। দাম কমায় ক্রেতাদের মাঝে স্বস্তি.....  

শীতের সবজিতে বাজার সয়লাব ।। দাম কমায় ক্রেতাদের মাঝে স্বস্তি.....   

নিউজ ডেস্কঃ কয়েক সপ্তাহ আগেও কাঁচাবাজারে দাম বেশি থাকায় পাশ দিয়ে হাঁটাও যেত না। সেই সবজির বাজারে ফিরে এসেছে এবার স্বস্তি। প্রতিদিন প্রচুর পরিমান শীতকালিন সবজি আসছে রাজধানীর কাওয়ান বাজার, মিরপুর, টঙ্গীসহ পাইকারি আড়ত গুলোতে । আর এই অধিক সরবরাহের কারনে দাম নিন্মমুখি। প্রতিদিন সরবরাহ বাড়ার সমান্তরলে দাম কমেই চলেছে । বর্তমানে বাজারে প্রতিকেজি মুলা ১০/১২ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ১/২০ ও বেগুন ২০/২৫ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, এতো সস্তা দামে সবজি পাওয়া এই বছরে এটাই প্রথম। একজন তরুন সবজি ক্রেতা টনি বিশ্বাসের সাথে কথা বলে জানা যায়। প্রতি সপ্তাহে একবার সবজি কিনতে তিনি কারওয়ান বাজারে কাঁচাবাজারে আসেন। দরদাম করে মুলা, বাধাঁকপি, ফুলকপি ও বেগুন কিনলেন। বাজারে সবজির দাম কেমন জানতে চাইলে তরুন সবজি ক্রেতা তিনি এক কথায় বলে দিলেন, এই বছরে এতো কম দামে সবজি আর কখনও পাইনি। সব সবজির দামই নাগালের মধ্যে। তাই এক সপ্তাহের বাজার করে ফেললাম।


আজ শুক্রবার সকালে সজমিনে বাজার ঘুরে দেখা যায়, দেশি আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫ টাকা, মিষ্টি কুমড়া ২০ বরবটি ৪০ টাকা, ঢেঁড়শ ৪০, তিতকরলা ৪০ ও মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শসা ২৫ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে।মাছ মাংসের দামও আগের চেয়ে কিছুটা কমেছে। বিক্রেতারা জানালেন, ১১০ টাকা দরে ব্রয়লার মুরগি কিনে ১১৫ টাকায় বিক্রি করছেন।কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম ১১৫ ও দেশি মুরগি ৩৪৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশি গরুর মাংস কেজিতে ৫০০ ও ছাগলের মাংস ৬০০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। মাছের বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে প্রতিকেজি রুই মাছ ৩৫০ টাকা, কাতলা ৩০০-৩৫০ টাকা, তেলাপিয়া ১২০-১৮০ ও লইট্টা মাছ ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন