
নিউজ ডেস্কঃ রাজধানীর বাড্ডা থানাধীন আফতাব নগর এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, বাড্ডা থানাধীন আফতাব নগর এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই যুবক পড়ে ছিলো। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে গেলে ভোর সাড়ে ৬টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের বলেন. লাশ মর্গে রাখা হয়েছে।