
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর শেখ হাসিনা দেশে ফিরে আসলে ১৯বার তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। সৃষ্টিকর্তার বিচারে তিনি বেঁচে আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথাউঁচু করে দাঁড়িয়েছে। এর আগে দীর্ঘ ২১ বছর যারা সাশন করেছে প্রকৃতপক্ষে তারা কোন উন্নয়ন করেনি। সেই সময় আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন অমানষিক নির্যাতনের শিকার হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর দেশে শান্তি ফিরে এসেছে। আজ শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে বিজি ইউনিয়ন একাডেমি স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।
অপশক্তিকে প্রতিহত করতে হবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন,স্বাধীনতার পরাজিত শক্তি পাকিস্তানি হানাদার বাহিনীর দেষররা ফের মাথাচারা দিয়ে উঠতে চায়। তারা বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। দেশ ও জাতির বৃহত্তর সার্থে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী বলেন,উন্নয়ন অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্পৃতি অব্যাহত রেখে বাংলাদেশকে কাঙ্খিত লক্ষে এগিয়ে নেওয়ার জন্য শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। শিল্পমন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল বেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন মাস্টারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লা পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী প্রমুখ।