News71.com
 Bangladesh
 08 Dec 17, 11:15 AM
 124           
 0
 08 Dec 17, 11:15 AM

বাংলাদেশ বিশাল সম্ভাবনাকে কাজে লাগতে হবে।।বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু

বাংলাদেশ বিশাল সম্ভাবনাকে কাজে লাগতে হবে।।বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু

নিউজ ডেস্কঃ পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন,বাংলাদেশ বিশাল সম্ভাবনার দেশ। এই সম্ভাবনাকে কাজে লাগতে হবে। বিদেশে কাঠ সিজন করা হয়। এখন থেকে আমাদের দেশেও তাই করা হবে। প্রকল্পটির মাধ্যমে অনেক কাঠ সিজন করা হবে। সেটি হবে অর্থনৈতিক দিক থেকে লাভবান। আজ শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল সদর উপজেলার ইছবপুরে দেশের প্রথম ‘রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন,কাঠ সহজে নষ্ট হয় না। তবে এই কাঠের সঠিক ব্যবহার করতে হবে। জীবনচক্র হারানো রাবার গাছগুলো রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে সিজন করে নেওয়া যাবে। অন্যন্য কাঠও বেসরকারি উদ্যোগে সিজন করা যাবে। শ্রীমঙ্গলের এই প্রকল্পটি একটি উল্লেখযোগ্য প্রকল্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন