News71.com
 Bangladesh
 09 Dec 17, 06:10 AM
 132           
 0
 09 Dec 17, 06:10 AM

বিদেশে জিয়া পরিবারের সম্পদ খুঁজে বিচারের আওতায় আনর আহ্বান জানালেন ওবায়দুল কাদের  

বিদেশে জিয়া পরিবারের সম্পদ খুঁজে বিচারের আওতায় আনর আহ্বান জানালেন ওবায়দুল কাদের   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিদেশে পাচার করা জিয়া পরিবারের সম্পদ তদন্তের মাধ্যমে খুঁজে বের করে তাঁদের বিচারের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক)’র প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। গতকাল শুক্রবার বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের জবাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া পরিবারের সম্পদ পাচারের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা কিভাবে দায়িত্বজ্ঞাণহীন আপনাদের তা প্রমাণ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সত্য কথা বলার মত সৎ সাহস রয়েছে। এ জন্য তিনি অকপটে সত্য কথা বলেছেন। শেখ হাসিনা তথ্য প্রমাণ ছাড়া কোন কথা বলেন নি। তিনি যা বলেছেন তা জেনে শুনেই বলেছেন। সেতুমন্ত্রী বলেন,বিদেশে সম্পদ পাচারের জন্য জিয়া পরিবারকে শুধু ক্ষমা চাইলেই হবে না অবৈধভাবে সম্পদ অর্জন ও পাচারের দায়ে তাঁদের বিচারের মুখোমুখী হতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন