News71.com
 Bangladesh
 09 Dec 17, 06:37 AM
 121           
 0
 09 Dec 17, 06:37 AM

রবিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।  

রবিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।   

নিউজ ডেস্কঃ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল রবিবার রাত ৯টায় গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।দলের বিভিন্ন সূত্রে জানা গেছে, দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, দলের সাংগঠনিক বিষয়াবলীসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন