News71.com
 Bangladesh
 09 Dec 17, 08:39 AM
 184           
 0
 09 Dec 17, 08:39 AM

আওয়ামীলীগের ক্ষমতা দখলের স্বপ্ন আর সফল হবে না ।। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী

আওয়ামীলীগের ক্ষমতা দখলের স্বপ্ন আর সফল হবে না ।। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী


নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,সরকার আগামীতে আবারো ক্ষমতা দখলের লড়াই করতে চায়। কিন্তু ক্ষমতা দখলের লড়াই আর সফল হবে না। ক্ষমতাসীন অবৈধ সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের নির্ভরশীলতা পুরোপুরি রাষ্ট্রযন্ত্রের ওপর। জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা না থাকায় জনগণ তাদের সাথে নেই। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এই মানববন্ধনের আয়োজন করে।

তিনি বলেন,আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার আরো বেশি বেপরোয়া হয়ে গেছে। কারণ তারা জনগণের কাছে যেতে পারবে না। জনগণের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। সে কারণে বেগম খালেদা জিয়া এবং বিএনপির জনপ্রিয়তা সরকারকে আরো বেশি বেপরোয়া করে তুলেছে। তিনি আরো বলেন,আওয়ামী লীগের নির্ভরশীলতা জনগণের ওপরে নেই। কিন্তু বিএনপির জনপ্রিয়তা শতভাগ বাংলাদেশের মানুষের ওপর। আমরা জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আগামীর মুক্তি সংগ্রাম এবং নির্বাচনে জয়ী হব। সেই জয় হবে দেশের মানুষের ও গণতন্ত্রের।

আগামী ২০১৮ সাল হবে গণতন্ত্রের সাল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন,দেশের মানুষের বিজয়ের সাল। সেই বিজয় হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চালিয়ে যাবে। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু,আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, যুবদল ঢাকা উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন