News71.com
 Bangladesh
 10 Dec 17, 08:06 AM
 151           
 0
 10 Dec 17, 08:06 AM

বিনা টিকেটে ট্রেন ভ্রমণ, ৬০০ যাত্রীকে ২ লাখ টাকা জরিমানা

বিনা টিকেটে ট্রেন ভ্রমণ, ৬০০ যাত্রীকে ২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক: বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে পাকশী বিভাগীয় রেলওয়ের বিভিন্ন রুটের ৮ ট্রেনের ৬০০ যাত্রীর কাছ থেকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে রেলওয়ে বিভাগ।জানা গেছে, গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার দুপুর পর্যন্ত ঈশ্বরদী-রাজশাহী আন্তঃনগর কমিউটার ট্রেন, রাজশাহী-চিলাহাটি তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস, দিনাজপুর-ঢাকা দ্রুতযান এক্সপ্রেস, চিলাহাটি-খুলনা রূপসা এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-ঈশ্বরদী বাইপাসগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে বিনা টিকেটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন পাকশী বিভাগীয় রেল বিভাগের কর্মকর্তারা।

তখন অভিযানে ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসিম কুমার তালুকদার, বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খায়রুল ইসলাম, বিভাগীয় সংকেত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, বিভাগীয় সহ.বাণিজ্যিক কর্মকর্তা মজিবুর রহমান, এ্যসিসটেন্ট কমান্ড্যান্ট আবু হেনা, টিকেট কালেক্টর আব্দুল আলিম বিশ্বাস মিঠু ও ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন