News71.com
 Bangladesh
 11 Dec 17, 11:25 AM
 173           
 0
 11 Dec 17, 11:25 AM

নিম্নচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের আমন ও রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা।।  

নিম্নচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের আমন ও রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা।।   

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণ উপকূলে গত তিন দিনের বৃষ্টিতে আমন ও রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকেরা বলছেন, বৃষ্টি আরও দু-এক দিন বিলম্বিত হলে তাঁদের ফসলের ব্যাপক ক্ষতি হবে । উল্লেখ্য ইতিমধ্যেই দেশের দক্ষিণাঞ্চলের আমন ধানে পাক ধরেছে, অনেক জায়গায় ‘বালাম’ প্রজাতির ধান কাটাও শুরু হয়েছে । আগামী এক সপ্তাহের মধ্যে পুরোদমে ফসল আমন কাটার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা । কিন্তু অসময়ে এমন টানা বৃষ্টি হওয়ায় বেশির ভাগ আমনখেতের ধানগাছ মাটিতে নুইয়ে পড়েছে। কাদাপানিতে একাকার হয়ে গড়াগড়ি খাওয়ায় এই ধান ভেপে পচন ধরার আশঙ্কা করছেন কৃষকেরা। তাছাড়া বৃষ্টির কারনে পাকা ধানে শীষকাটা পোকার আক্রমনও দেখা দিচ্ছে । আমন ধানের পাশাপাশি রবি ফসল বিশেষ করে খেসারি ও আলু-মিষ্টি আলুখেতের অবস্থা আরও ভয়াবহ বলে জানান তাঁরা।

তবে ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম নিউজ ৭১ ডটকমকে কে জানান, এখন পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে তাতে আমন ফসলের তেমন একটা ক্ষয়ক্ষতি হবে না বললেই চলে। অনেক কৃষক ধান কেটে ঘরে তুলেছেন। আবার কিছু কিছু জায়গার কৃষকরা ধান কেটে ঠিক মত বাড়িতে তুলতে না পারায় একটু ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। যদি এখন থেকে আকাশ পরিষ্কার হয়ে যায় তবে সবাই টিকঠাক ভাবে ধান তুলতে পারবেন। তবে খেসারি, সরিষা, তরমুজ ও আলুর ক্ষতি হওয়ার শঙ্কা আছে। আমরা মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির তালিকা নিরুপন করার চেষ্টা করছি।

মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়,তিন দিনের বৃষ্টিতে আমন ফসলের অনেক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কয়েকজন কৃষক নিউজ ৭১ কে জানান,সপ্তাহখানেক পর তাঁরা আমন ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। এই অবস্থায় বৃষ্টি হওয়ায় খেতে পানি জমে অধিকাংশ ধানগাছ মাটিতে লুটিয়ে পড়েছে। এখন এই ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। একই এলাকার মাদারতলা গ্রামের কৃষক লিটন বলেন, বৃষ্টিতে সব ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। কাদাপানিতে ডুবে গেছে। বৃষ্টি আরও দু-এক দিন স্থায়ী হলে এসব ধানে ভাপিয়ে পচন ধরবে। যদি এখন থেকে আকাশের অবস্থা স্বাভাবিক হয়ে যায় তবে মোটামুটি এযাত্রায় ফসল রক্ষা পারে। স্থানীয় কৃষক সাগর আরও জানান, এই বৃষ্টির কারনে কাটা ধান তুলতে না পারায় আমরা পলিথিন দিয়ে ঢেকে রেখেছি। সূর্যের আলো এবং বাতাস না লাগতে পারায় ধানের গায়ে সাদা সাদা আবরণের সৃষ্টি হচ্ছে। বৃষ্টি আরও দু-এক দিন স্থায়ী হলে এই সব ধান পচে যাবে। যদি এখন থেকে আকাশ পরিস্কার হয়ে যায় তবে পালা দেওয়া ধান মেলে দিলে শুকিয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন