News71.com
 Bangladesh
 11 Dec 17, 11:53 AM
 167           
 0
 11 Dec 17, 11:53 AM

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে চার জেলে নিখোঁজ।।  

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে চার জেলে নিখোঁজ।।   

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে চার জেলে নিখোঁজ হয়েছেন। গতকাল রবিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। পরে বরগুনার তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ট্রলার মালিক জাহাঙ্গীর হোসেন। নিখোঁজ জেলেরা হলেন- উপজেলার ছোট আমখোলা গ্রামের জসিম উদ্দিন (৩৫),মো. আলী হোসেন (৩৪),শাহিন মিয়া (৩২) ও বড় আমখোলা গ্রামের আশিকুর রহমান কিরন (৩০)।

জানা যায়,তালতলী উপজেলার বড় আমখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের এফবি হাওলাদার নামে একটি মাছ ধরার ট্রলার গত ৭ ডিসেম্বর গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সাগরে নিম্নচাপের সৃষ্টি হলে গত শনিবার (৯ ডিসেম্বর) ট্রলারটি তীরে ফিরে আসার সময় ডুবে যায়। এ ঘটনায় ট্রলার ও জেলেরা সবাই নিখোঁজ রয়েছেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেস চন্দ্র হালদার জানান,ট্রলারসহ চার জেলে নিখোঁজের ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সে অনুযায়ী উপকূলীয় এলাকায় খবর পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন