
মিথুন কুমার মণ্ডলঃ রাজধানী ঢাকার অধিকাংশ এলাকায় নিয়মিত যানজট দেখা দেওয়ায় কর্মব্যস্ত মানুষদের প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হচ্ছে । যানজটে ভুক্তভোগী নিত্যযাত্রী অনেকেই বলেছেন, গত কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজট বাড়ছে। আজ সোমবার সকাল সাড়ে সাতটা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা যায়।রাস্তাঘাটে খানাখন্দ, খোঁড়াখুঁড়ি, শিশুদের স্কুলে গাড়িতে করে আনা-নেওয়া এবং বিভিন্ন এলাকায় নানা রাজনৈতিক কর্মসূচির কারণে এ যানজট দেখা দেয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।এদিকে, দিনের শুরুতে আর দিনের শেষে যানজটে পড়ে অনেকে নাকাল হচ্ছে প্রতিদিন। ভুক্তভোগীদের অনেকেই অভিযোগ করেছেন, গতকাল রোববার বিকালে পল্টন, মগবাজার, মহাখালী, বনানীসহ ঢাকার বিভিন্ন রাস্তায় অসহনীয় যানজট ছিল। এ বিষয়ে ভুক্তভোগীদের একজন গোবিন্দ রায় নিউজ ৭১ কে জানান, পল্টন থেকে বনানী আসতে তার সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা।তিনি অন্যদিন তিনি ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে বনানী পৌঁছান।তিনি আরো বলেন, রবিবার একেকটা ট্রাফিক সিগন্যাল পার হতে সময় লাগছে ২০ থেকে ২৫ মিনিট।
এদিকে, খুলনা থেকে মেডিকেল ভিসা নিতে আসা ভুক্তভোগী বিদ্যুৎ বৈরাগী নিউজ৭১ কে বলেন, তিনি গুলশানের ভারতীয় ভিসা সেন্টার থেকে কাজ শেষ করে ৫ টার দিকে মহাখালীর উদ্দেশে রওয়ানা দেন। আর সন্ধ্যা সাড়ে ৬ টায় মহাখালী পৌঁছান তিনি। তিনি বলেন, সকালে তিনি মাত্র ২৫ মিনিটে মহাখালীর আত্মীয়র বাসা থেকে গুলশান পৌঁছে যান। আর ফেরার সময় তার প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।
আজ বিভিন্ন যায়গা সজমিনে ঘুরে দেখা গেছে যানজটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয়েছে, রামপুরা, মালিবাগ, মহাখালী বাস টার্মিনালে, মতিঝিল, নিউমার্কেট, কারওয়ান বাজার, বনানী, উত্তরা বিমানবন্দরসহ এই সব এলাকায় যারা চলাচল তারা চরম যানজটের স্বীকার হচ্ছে। আজ সকাল থেকেই এ সব এলাকায় তীব্র যানজট লেগেছিল।
সকাল ও বিকালের যানজটের অন্যতম কারণ হলো, সকালে নিত্য অফিস যাত্রীদের পাশাপাশি অভিভাবকেরা প্রাইভেটকারে করে তাদের সন্তানদের স্কুল-কলেজে নিয়ে যান এবং বিকালে নিয়ে আসেন। লক্ষ করা যায় অনেক অভিভাবক তাদের প্রাইভেটকার রাস্তায় এলোমেলাভাবে পার্কিং করে রাখেন। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়।কর্মজীবি মানুষরা অফিস ও বিভিন্ন কর্মক্ষেত্রে আসা যাওয়া কারণে রাস্তায় যানজট থাকা অন্যতম কারণ।তাছাড়া রামপুরা বনশ্রী, মালিবাগ বাড্ডা এসব এলাকায় যানজটের প্রধান কারণ রাস্তা মেরামতের কাজ চলছে।অসময়ের বৃষ্টিতে বিভিন্ন জায়গায় পানি জমে থাকার কারণেও যানজটের সৃষ্টি।এ কারণে রাস্তা দিয়ে যানবাহন একটু ধীরগতিতে চলছে।এতে যানজট সৃষ্টি হচ্ছে নিয়মিত।