News71.com
 Bangladesh
 11 Dec 17, 06:43 AM
 172           
 0
 11 Dec 17, 06:43 AM

তিন জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।

তিন জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।

নিউজ ডেস্কঃ পিরোজপুর, পাবনা ও পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব আবু আহমেদ সিদ্দিকী পিরোজপুর, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জসিম উদ্দিন পাবনা ও খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব জহিরুল ইসলাম পঞ্চগড়ের ডিসি নিয়োগ পেয়েছেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন