
নিউজ ডেস্কঃ ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, খুলনা-মোংলা রেললাইন চালু হলে খুলনাসহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করবে।তিনি আজ সোমবার দুপুরে খুলনা-মোংলা রেল প্রকল্পের রূপসা রেল সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে এসে এ কথা বলেন। এ সময় শ্রিংলা রূপসা রেল সেতুর নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ রেলওয়েকে ২০১৯ সালের মধ্যেই এ কাজ সম্পন্ন করার তাগিদ দেন । তিনি আরো বলেছেন, খুলনাতে উপ ভারতীয় দূতাবাস স্থাপনের কাজ চলছে।
এ সময় উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও আর্থিক উপদেষ্টা ড. সুমিত জেরথ,ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা (অবকাঠামো) ড. পঙ্কজ সিং,ঢাকাস্থ ভারতের হাই কমিশনের প্রথম সচিব রাজেশ ইউক (টরশব),সেকেন্ড সেক্রেটারি (বাণিজ্যিক) শ্রী শিশির কোথারি, ভারতবর্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (বাংলাদেশ ও মিয়ানমার) ভিপুল কুমার মেসারিয়া,জেলা প্রশাসক আমিন উল আহসান, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মনিরুজ্জামান প্রমুখ।