News71.com
 Bangladesh
 11 Dec 17, 11:24 AM
 157           
 0
 11 Dec 17, 11:24 AM

কৃষি বিপ্লব আনতে আধুনিক যান্ত্রিকীকরণের বিকল্প নেই।।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

কৃষি বিপ্লব আনতে আধুনিক যান্ত্রিকীকরণের বিকল্প নেই।।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের কৃষকবান্ধব নীতির কারণে কৃষিতে আমরা এতো সাফল্য অর্জন করতে পেরেছি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৯ সালে বিশ্ব খাদ্য কর্মসূচির স্বীকৃতি হিসেবে সেরেস পদকে ভূষিত হন। কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ে মন্ত্রী বলেন, কৃষি শ্রমিকের একটি বড় অংশ শিল্প ও পরিবহন খাতে স্থানান্তরিত হচ্ছে এবং অনেক শিক্ষিত বেকার যুবকরা শহরমুখী হয়ে যাচ্ছে। শ্রমিক সংকট ও কৃষি উৎপাদনশীলতা ধরে রাখতে হলে কৃষিতে যান্ত্রিকীকরণের বিকল্প নেই।


রাজধানীর ফার্মগেট বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটরিয়ামে ৩৩তম সার্ক চার্টার ডে উপলক্ষে সেমিনারের দুপুরের সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিএআরসি, ডিএই, বিএআরআই, ব্রি, বিএসআরআই, কেজিএফ, সিমিট, ইরি এবং এসিআই যৌথভাবে এক্সিবিশন কাম রিজিওনাল সেমিনার অন এগ্রিকালচারাল মেকানাইজেশন ফর সাসটেইনেবল ইনটেনসিফিকেশন অব এগ্রিকালচার বিষয়ক সেমিনারের আয়োজন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন