
মিথুন কুমার মণ্ডলঃ গত কয়েকদিনের টানা বৃষ্টির পর গোমড়ামুখে সূর্য রাজধানীসহ সারা দেশে ফিরলো শীতের রৌদ্রজ্জ্বল সকাল নিয়ে।গতকাল সোমবার বিকেল থেকে রাজধানীসহ সারা দেশে বৃষ্টি পড়া বন্ধ হয়। এরপর মেঘাচ্ছন্ন আকাশের বৃষ্টির ভাব থাকলেও শেষ পর্যন্ত আর বৃষ্টি হয়নি।আজ মঙ্গলবার সকাল থেকে মেঘ সরিয়ে সূর্যের উঁকি মাঝে মাঝে শীতের মিষ্টি রোদের আভাস দিচ্ছে।আজ সকাল থেকে দেখা যাচ্ছে আকাশ কখনো মেঘলা,কখনো রৌদ্রজ্জ্বল।সেই সঙ্গে গত কয়েক দিনের বৃষ্টির সাথে শীত শীত ভাব কাটিয়ে একটু গরমও অনুভব হচ্ছে।
অগ্রহায়ণের শীতের হঠাৎ টানা কয়েক দিনের বৃষ্টিতে ভোগান্তির পর রোদের আভাস পেয়ে গ্রাম ও নগরজীবনে ফিরে এসেছে স্বস্তি। বিশেষ করে সকালে কর্মস্থলগামী মানুষের।এই কয়দিন টানা বৃষ্টি সাথে শীত উপেক্ষা করে কর্মস্থলগামী মানুষদের ভোগান্তির শেষ ছিলো না।অবশেষে আজ রৌদ্রজ্জ্বল সকাল মানুষের মনে স্বস্তি দিচ্ছে।