News71.com
 Bangladesh
 12 Dec 17, 06:11 AM
 151           
 0
 12 Dec 17, 06:11 AM

বাংলাদেশে দিন দিন মোবাইল ইন্টারনেটের গতি কমেছে।

বাংলাদেশে দিন দিন মোবাইল ইন্টারনেটের গতি কমেছে।

নিউজ ডেস্কঃ মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বের ১২২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০তম। গত চার মাসে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি।ডাউনলোড এখন প্রতি সেকেন্ডে ৪ দশমিক ৯৭ মেগাবাইট। গত অক্টোবর মাসে যা ছিল ৫ মেগাবাইটের ওপরে।মোবাইল ফোনের চেয়ে বাংলাদেশে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি কিছুটা ভালো।ফাইবার অপটিক তারের মাধ্যমে ব্যবহৃত ইন্টারনেটকেই ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট বলা হয়।এখানে ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশ আছে ৮৫ নম্বরে। এ ক্ষেত্রে গত মাসে বাংলাদেশের অবস্থান ছিল ৮৩।

ইন্টারনেট গতি মাপার আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওকলার এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। একটি দেশে মোবাইল ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি কেমন, তা নির্ধারণে স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স নামের একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এই প্রতিবেদনের সর্বশেষ সংস্করণে বাংলাদেশে ইন্টারনেট গতির এমন চিত্র পাওয়া গেছে।সেকেন্ডে ৬২ দশমিক ৬৬ মেগাবাইল ডাউনলোড গতি নিয়ে মোবাইল ইন্টারনেট গতিতে প্রথম স্থানে এবারও রয়েছে নরওয়ে।আর ব্রডব্যান্ডে প্রথম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর।সে দেশে গড় ডাউনলোড গতি প্রতি সেকেন্ডে ১৫৩ দশমিক ৮৫ মেগাবাইট। স্পীডটেস্ট ডটনেটে মোট ১২২টি দেশের মোবাইল ইন্টারনেট গতি তুলে ধরা হয়েছে। যেখানে বাংলাদেশের পর রয়েছে লিবিয়া ও ইরাক। তাদের ডাউনলোড গতি যথাক্রমে ৪ দশমিক শূন্য ৮ এবং ৩ দশমিক ১২ মেগাবাইট। পাশের দেশ ভারতের অবস্থান ১০৯তম। এ ছাড়া মোবাইল ইন্টারনেট গতিতে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস ও আইসল্যান্ড। আর ব্রডব্যান্ডে আইসল্যান্ড ও হংকং যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন