News71.com
 Bangladesh
 12 Dec 17, 05:44 AM
 152           
 0
 12 Dec 17, 05:44 AM

দেশে আরও ব্যাংকের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অর্থমন্ত্রী মুহিত

দেশে আরও ব্যাংকের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অর্থমন্ত্রী মুহিত

নিউজ ডেস্কঃ দেশের সব জনগণকে ব্যাংকিং সেবার আত্ততায় আনতে হলে দেশে আরও ব্যাংকের প্রয়োজন রয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এজন্য ব্যাংকের সংখ্যা আরও বাড়লে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি।আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান দেশে আরও তিনটি ব্যাংকের অনুমোদন দেয়ার প্রক্রিয়া চলছে। কারণ দেশে আরও ব্যাংকের প্রয়োজন। এসময় অর্থমন্ত্রী আরও বলেন, ব্যাংকগুলোকে একীভূত করার বিধিবিধান রয়েছে। সেটাকে যুগোপযোগী করা হচ্ছে। যেসব ব্যাংক একীভূত হতে চায়, নিয়মানুযায়ী তারা একীভূত হতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন