News71.com
 Bangladesh
 12 Dec 17, 06:23 AM
 135           
 0
 12 Dec 17, 06:23 AM

রাজধানীর ডেমরায় রানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসি,২ জনের যাবজ্জীবন।।

রাজধানীর ডেমরায় রানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসি,২ জনের যাবজ্জীবন।।

নিউজ ডেস্কঃ রাজধানীর ডেমরায় রানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড নিয়েছেন ট্রাইব্যুনাল। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- মাসুদ,আলামিন ওরফে আলম,শফিকুল ইসলাম ওরফে রবিন ও জাহাঙ্গীর হোসেন। তারা চারজনই পলাতক রয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। ২০০৯ সালের ১০ জানুয়ারি ডেমরা থানার শূন্যচেংড়া গ্রামের আব্দুল আলীমের ফাঁকা জমিতে রানার মরদেহ পাওয়া যায়। ওই ঘটনায় ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম হত্যা মামলাটি দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন