
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা সফরে গিয়ে এই জেলায় নিজ দলের নেতাদেরকে প্রতি ক্ষোভ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেবল নির্বাচনের সময় জনগণর কাছে ভেড়ার প্রবণতা ছেড়ে নেতাদেরকে ভালো হয়ে গিয়ে সব সময় জনগণের পাশে থাকার তাগাদা দিয়েছেন তিনি।মনোনয়নপ্রত্যাশী নেতারা এলাকায় না থেকে ঢাকামুখী হয়েছেন জানিয়ে ক্ষোভ প্রকাশ করে কাদের বলেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। জনগণেকে সাথে নিয়ে কাজ করেন। শুধু নির্বাচনের সময় কর্মীদের বাড়ি যাবেন, নির্বাচনের সময় মৃত নেতাকর্মীদের কবর জিয়ারত করবেন। এভাবে নেতৃত্ব চলে না।নতুন সদস্য সংগ্রহ এবং পুরনোদের নবায়ন কার্যক্রম উদ্বোধন করতে আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা যান ওবায়দুল কাদের।
সাতক্ষীরার নেতাদের ওবায়দুল কাদের আরও বলেন, জামায়াতের সহিংসতাপ্রবণ জেলাগুলোর একটি সাতক্ষীরা। স্বাধীনতাবিরোধী দলটি যখন এখানে তাণ্ডব চালাচ্ছিল, তখন তাদের প্রতি রুখে দাঁড়াতে নেতা-কর্মীরা ব্যর্থ হয়েছিল বলে মনে করেন ওবায়দুল কাদের। এ জন্য তিনি তাদের ওপর ক্ষোভ ঝাড়েন ওবায়দুল কাদের।জনগণের কোনো দোষ নেই, কোন সমস্যা নেই, সমস্যা আপনাদের। জনগণ যখন বিপদে পড়বে তখন আপনারা ঢাকায় থাকবেন এটি হবে না।নির্বাচনে যারা অংশ নিতে চান তাদেরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, প্রার্থী হতে চান ভালো কথা। কিন্তু আপনাদের চেহারা দেখে মনোনয়ন দেওয়া হবে না। মনোনয়ন দেওয়া হবে জনগণের রিপোর্টের উপরে। জনগণ যাকে চাইবে আমরা তাকে মনোনয়ন দেবো।জনগণের হৃদয়ে অবস্থান নেন। জনগণই আপনাকে মনোনয়ন দিয়ে নির্বাচিত করবে।আগামী নির্বাচনে যাকেই মনোনয়ন দেয়া হোক, সব ভেদাভেট ভুলে কর্মীদের সাথে নিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করতে কাজ করারও নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।