News71.com
 Bangladesh
 13 Dec 17, 11:12 AM
 126           
 0
 13 Dec 17, 11:12 AM

ঘন কুয়াশায় কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ  

ঘন কুয়াশায় কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ   

নিউজ ডেস্কঃ টানা তিনদিন বৃষ্টির পর এখন বেশ শীতের অনুভূতি। সাথে ঘন কুয়াশায় পড়ছেই, এ জন্য কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল ৬টা থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছেন ঘাট কর্তৃপক্ষ। ফলে উভয় পাড়ে দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ৫টি ফেরি কুয়াশার কারণে মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ি ফেরিঘাটের ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান,কুয়াশার তীব্রতায় নৌ-পথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে চালকরা ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন