
নিউজ ডেস্কঃ মায়ানমার সেনার অত্যাচারে বাস্তচ্যুত রোহিঙ্গাদের প্রত্যর্পণ বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করার জন্য আগামী ১৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছে মিয়ানমারের ওয়ার্কিং গ্রুপ-এর একটি প্রতিনিধিদল। মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেশে ফেরত নিয়ে পুনর্বাসনের জন্য ঢাকা ও নেপিডোর মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনের জন্য ঢাকা সফরে আসছে প্রতিনিধিদলটি। প্যারিসের এলিসি প্যালেসে গতকাল মঙ্গলবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর দ্বিপক্ষীয় বৈঠকে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন,পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্টকে জানিয়েছেন রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়ে গত ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন,বৈঠকে প্রেসিডেন্ট ম্যাখোঁ বাংলাদেশকে মানবিক সহায়তা প্রদান এবং সংকট সমাধানে বিশ্ব ফোরামে ভূমিকা পালনের আশ্বাস দেন।