News71.com
 Bangladesh
 13 Dec 17, 07:34 AM
 162           
 0
 13 Dec 17, 07:34 AM

বিচারের আওতায় আসছেন অপহরণ করে মুক্তিপণ আদায়ে অভিযুক্ত কক্সবাজার ডিবি’র ৭ পুলিশ।।  

বিচারের আওতায় আসছেন অপহরণ করে মুক্তিপণ আদায়ে অভিযুক্ত কক্সবাজার ডিবি’র ৭ পুলিশ।।   

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে এক ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে সাময়িক বরখাস্ত পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাতজনের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের আসামি করে ডিসেম্বরের মধ্যেই অভিযোগপত্র দাখিলের জোর চেষ্টা চালাচ্ছে সংস্থাটি। ফলে এই অপরাধে জড়িত সেই সাত পুলিশ বিচারের আওতায় আসছেন। বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা পিবিআই কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.মনিরুজ্জামান বলেন,তদন্ত প্রায় শেষ। চলতি মাসেই প্রতিবেদন দেওয়ার চেষ্টা চলছে। এ মাসে সম্ভব না হলে জানুয়ারির প্রথম সপ্তাহে তদন্ত প্রতিবেদনটি দাখিল করা হবে। আটক পুলিশ সদস্যরা হলেন,এসআই মনিরুজ্জামান, গোলাম মোস্তফা ও আবুল কালাম আজাদ,এএসআই ফিরোজ আহমেদ, আলাউদ্দিন ও নূরুজ্জামান এবং কনস্টেবল মোস্তফা।

আটকের পরই তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে মর্মে একটি অভ্যন্তরীণ প্রতিবেদন জমা দেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল। এরপর সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়। গ্রেফতার হওয়া ডিবির সাত সদস্য এখনও কারাগারে আছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন