News71.com
 Bangladesh
 13 Dec 17, 09:21 AM
 334           
 0
 13 Dec 17, 09:21 AM

ডিএমপির ডিবি প্রধান হলেন দেবদাস ভট্টাচার্য্য।

ডিএমপির ডিবি প্রধান হলেন দেবদাস ভট্টাচার্য্য।

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের (ডিবি) প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্যকে।আজ বুধবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ডিবির প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে।দেবদাস ভট্টাচার্য সর্বশেষ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তাকে পদোন্নতি দিয়ে ডিএমপিতে বদলি করা হয়।আদেশে অবিলম্বে তাকে ডিবি প্রধানের দায়িত্ব নিতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন