News71.com
 Bangladesh
 14 Dec 17, 11:12 AM
 144           
 0
 14 Dec 17, 11:12 AM

ওয়ান প্লানেট সামিট শেষ করে আগামীকাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী......

ওয়ান প্লানেট সামিট শেষ করে আগামীকাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী......

নিউজ ডেস্কঃ ‘ওয়ান প্লানেট সামিট’ উপলক্ষে ফ্রান্সে তিন দিনের সরকারি সফর শেষে আগামীকাল দেশে ফিরছেন শেখ হাসিনা । প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় আজ বুধবার রাত ২টা ৩৫ মিনিটে) প্যারিসের চার্লস দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন। প্রধানমন্ত্রী দুবাই হয়ে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন