News71.com
 Bangladesh
 14 Dec 17, 11:13 AM
 132           
 0
 14 Dec 17, 11:13 AM

দেশ পরিচালনায় আওয়ামী লীগ শতভাগ সফল ।। ডা.দীপু মনি  

দেশ পরিচালনায় আওয়ামী লীগ শতভাগ সফল ।। ডা.দীপু মনি   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আদালত ১৫০ বার হাজিরার জন্য তলব করলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আদালতে হাজিরা দেন না। অথচ রোহিঙ্গাদের দেখতে টেখনাফ ও উখিয়ায় যান। এতেই বুঝা যায় তিনি আদালতের আদেশ অমান্য করছেন। আজ বুধবার সন্ধ্যায় নরসিংদীর পৌর ঈদগাহ মাঠে বিশাল কর্মী সমাবেশ সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।


ডা. দীপু মনি আরও বলেন, বিগত সময়ে খালেদা জিয়া বিশ্বের দরবারে বাংলাদেশকে ভিক্ষুক হিসেবে পরিণত করেছিল।এর দুর্নাম দূর করেছে বর্তমান সরকার।বন্দুকের নল যাদের ক্ষমতার উৎস, বন্দুক দিয়ে যারা দেশ শাসন করেছে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকার শতভাগ সফল সরকার উল্লেখ করে তিনি বলেন, দেশে এখন বিদ্যুতের ঘাটতি কমে এসেছে। অনেক জেলাকে আমরা শতভাগ বিদ্যুতের আওতায় এনেছি। দেশের উন্নয়ন ধারবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনাকে আবারও জয়ী করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন