
নিউজ ডেস্কঃ আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। বৃহস্পতিবার সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসুচি শুরু হয়েছে। পরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না তার পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জয়নাল আবেদীন। এ সময় বুদ্ধিজীবী কবরস্থানের আশপাশের রাস্তা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। পরে মন্ত্রী পরিষদের সদস্য ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সবার জন্য বুদ্ধিজীবী কবরস্থান উন্মুক্ত করে দেওয়া হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার সকাল ৭টার পর পরই মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রী পরিষদের সদস্য ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় বুদ্ধিজীবী কবরস্থানের আশপাশের রাস্তা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়।