News71.com
 Bangladesh
 14 Dec 17, 06:28 AM
 156           
 0
 14 Dec 17, 06:28 AM

স্বাধীনতাবিরোধীদের নির্মূল করতে হবে, বুদ্ধিজীবী দিবসের এটাই শপথ ।। ওবায়দুল কাদের    

স্বাধীনতাবিরোধীদের নির্মূল করতে হবে, বুদ্ধিজীবী দিবসের এটাই শপথ ।। ওবায়দুল কাদের      

নিউজ ডেস্কঃ স্বাধীনতাবিরোধীদের নির্মূল করতে হবে, এটাই বুদ্ধিজীবী দিবসের শপথ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ বৃহস্পতিবার সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ফ্রান্স সফরে থাকায় দলের পক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান ওবায়দুল কাদের।

বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেকের বিচার হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখনও অনেকে পালিয়ে আছে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে। ইতিমধ্যে কূটনীতিক জট খুলতে শুরু হয়েছে। এ বিষয়ে দেশে জনমতও তৈরি হয়েছে বলেও জানান তিনি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত নিষিদ্ধের বিষয়টি এখন বিচারাধীন আছে। আপিল নিষ্পত্তি হলেই সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন