
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফর শেষে ফ্রান্স থেকে দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার পর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এর আগে গতকাল বুধবার ফ্রান্সের স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিটে (বাংলাদেশের সময় ২টা ৩৫) প্রধানমন্ত্রী চালর্স দ্যা গল বিমানবন্দর থেকে ঢাকার পথে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হন। ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
দেশের পথে রওনা হওয়ার পর আজ বৃহস্পতিবার সকালে দুবাইয়ে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রায় তিন ঘণ্টা যাত্রা বিরতি শেষে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তাকে বহনকারী বিমানটি বিকাল সোয়া ৫টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।