
বিদ্যুৎ বৈরাগী : বিজয় দিবসের ছুটির কারনে ঘরমুখো সাধারন মানুষের ভোগান্তি বেড়েই চলেছে। কোন ভাবেই মিলছে না ভোগান্তির থেকে মুক্তির উপায়। গতকাল বিকেল অফিস ছুটির পর থেকেই ঢাকা শহরে থেকে ঘরমুখোদের এ সমস্যার সম্মুখিন হতে হয়েছে ভুক্তভোগী যাত্রীদের বক্তব্য অনুসারে, গতকাল বৃহস্পতিবার থেকে মিলছে না কোনও বাসের টিকিট। আর তিনদিন আগে থেকেও মিলছিল না ট্রেনের টিকিট। । ফেরি পারাপার ও কুয়াশার কারনে অনেক বাড়তি সময় নষ্ট হচ্ছে যাত্রীদের । এর থেকে কোন পরিত্রাণ নেই । বাধ্য হয়েই সরল ভোগান্তি মাথা পেতে নিতে হচ্ছে সাধারন মানুষের।
সরেজমিন গিয়ে আজ সকাল ৬টা থেকে ঢাকার গুলিস্থানে মানুষের উপছে পড়া ভিড় দেখা গেছে । বাস, ট্রেনের টিকিট না পেয়ে ঘরমুখো মানুষ কাটা লাইনে যাতায়াত করা শুরু করেছে সকাল থেকে। হাজার হাজার মানুষকে দেখা গিয়েছে গুলিস্থানের বাস টার্মিনালে। চাহিদার তুলনায় গাড়ী সংকট থাকায় যাতায়াতে অক্ষম হয়ে পড়েছে তারা। এক পথচারী নিউজ৭১ কে বলেছেন, বিআরটিসি বাসের টিকিট সগ্রহ করেও ভীড়ের কারনে বাসে উঠতে পারেনি তিনি। উপায় না পেয়ে লোকাল বাসে ৭০টাকার রাস্তা ২০০ টাকা দিয়ে গমন করতে বাধ্য হয়েছেন। আবার, মাওয়াতে পদ্মানদীর ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট । ঘাটের ২ কিলোমিটার আগে থেকে জ্যামে আটকা পড়েছে পরিবহন সহ সকল প্রকারের গাড়ি। তাছাড়া, ঘাট থেকে খুলনাসহ দক্ষিনের সকল জেলার ভাড়া রাতারাতি বাড়িয়ে দিয়েছে মাইক্রোবাসসহ সকল বাস কাউন্টারগুলো। প্রায় দ্বিগুন ভাড়া নিচ্ছে মাইক্রোবাস কাউন্টার গুলোতে।কিন্তু কোন উপায় না থাকায় যাত্রীদের মুখ বুজে সবই মেনে নিতে হচ্ছে। জানাগেছে সপ্তাহ শেষে বিজয় দিবসের কারনে বাড়তি ছুটি থাকায় এ সমস্যা ভোগ করছে সাধারন মানুষ।